এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর সুবর্ণচরে বাড়ির পাশের পুকুরে স্নান করতে নেমে পানিতে ডুবে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার চর আমানউল্যাহ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মসজিদ মার্কেট সংলগ্ন কৃষ্ণ কাহারের বাড়িতে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো—কৃষ্ণ কাহারের বড় মেয়ে স্বর্ণা রানী কাহার (৭) ও ছোট মেয়ে রূপা রানী কাহার (৫)। একই সাথে দুই অবুঝ সন্তানের এমন অকাল মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার দুপুরে শিশুদের মা পিংকী রানী বাথরুমে কাজ করছিলেন। এ সময় তাঁর অগোচরেই দুই বোন বাড়ির পুকুরে স্নান করতে যায়। কাজ শেষে বের হয়ে পুকুরঘাটে মেয়েদের দেখতে না পেয়ে তিনি আশপাশের বাড়ি ও তাদের দাদার ঘরে খোঁজ করেন। কোথাও সন্তানদের না পেয়ে পিংকী রানী পুনরায় পুকুরঘাটে ফিরে আসেন।
একপর্যায়ে পুকুরের পানিতে অস্বাভাবিক বুদ্বুদ উঠতে দেখে তাঁর সন্দেহ হয়। কালবিলম্ব না করে তিনি নিজেই পুকুরের পানিতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই পানির নিচ থেকে নিথর অবস্থায় দুই মেয়েকে উদ্ধার করেন তিনি। তবে ততক্ষণে তাদের প্রাণ নিভে যায়।
খবর পেয়ে চরজব্বর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে চরজব্বর থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ না থাকায় এবং তাঁদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২৫ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ২৫ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ২৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।