এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালী সদর উপজেলায় সেনাবাহিনীর পোশাক পরে ও ভুয়া পরিচয় দিয়ে এক আবুধাবি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় চার ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে ডাকাত দল।
রোববার (২৫ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার কালাদরাপ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বকশিনগর গ্রামের প্রবাসী মো. নেছার আহমেদের বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতের দিকে ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল দুটি মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে ওই বাড়িতে আসে। তাদের মধ্যে ৩-৪ জন বাড়ির বাইরে পাহারা দেয় এবং বাকি সাতজন অস্ত্রসহ ঘরের ভেতরে প্রবেশ করে। ডাকাত দলের অন্তত তিনজনের গায়ে সেনাবাহিনীর পোশাকের আদলে তৈরি পোশাক ছিল।
ঘরে ঢুকেই ডাকাতেরা প্রবাসী নেছার আহম্মেদের স্ত্রী নুরজাহান বেগম ও ছেলে রায়হান হোসেনের মাথায় অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে ফেলে। এরপর আলমারি ভেঙে চার জোড়া কানের দুল ও দুটি চেইনসহ প্রায় চার ভরি স্বর্ণালংকার এবং নগদ ৪৮ হাজার ৫০০ টাকা লুট করে নেয়।
এদিকে শব্দ পেয়ে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতেরা নিজেদের ‘সেনাবাহিনীর সদস্য’ দাবি করে জানায়, তারা আসামি গ্রেপ্তারের অভিযানে এসেছে। তাদের এমন কথায় বিভ্রান্ত হয়ে স্থানীয়রা শুরুতে পিছিয়ে যান। পরে চারপাশের বাড়ি থেকে আরও লোকজন জড়ো হতে থাকলে ডাকাত দল দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। এ ঘটনার পর পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "ডাকাত দল প্রবাসীর বাড়ি থেকে স্বর্ণের কানের দুল, চেইন ও নগদ অর্থ লুট করে নিয়ে গেছে। তবে এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ বা মামলা করা হয়নি।"
তিনি আরও স্পষ্ট করে বলেন, "ডাকাত দলের সদস্যরা সেনাবাহিনীর প্রকৃত পোশাক পরেনি। তারা বিভ্রান্তি তৈরির উদ্দেশ্যে সেনাবাহিনীর পোশাকের আদলে তৈরি পোশাক পরিধান করেছিল। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।"
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
রাজবাড়ী | ২৬ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ২৬ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ২৬ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ২৬ অক্টোবর, ২০২৬
মাগুরা | ২৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।