এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রতিবেশী দেশের কাছে একাধিকবার আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের এই সুস্পষ্ট অবস্থানের কথা জানান।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে নানা আলোচনা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। তবে তাঁকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থান অত্যন্ত পরিষ্কার। দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তি অনুসারে তাঁকে হস্তান্তরের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রতিবেশী দেশের কাছে ইতোমধ্যে কয়েক দফা আনুষ্ঠানিক অনুরোধপত্র পাঠানো হয়েছে।"
শেখ হাসিনার কথিত প্রত্যাবর্তনের সময়সূচি নিয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই উল্লেখ করে তিনি বলেন, "পতিত ফ্যাসিবাদী শক্তি শুরু থেকেই দেশে অস্থিরতা সৃষ্টির অপপ্রয়াস চালাচ্ছে এবং পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা করছে। তবে দেশে কোনো অপশক্তি, পলাতক অপরাধী বা গণহত্যাকারীকে অপতৎপরতা চালানোর কোনো সুযোগ দেওয়া হবে না।"
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী আরও কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, "গণঅভ্যুত্থানের মুখে যারা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং শত শত নিরীহ নাগরিক হত্যার সঙ্গে জড়িত, তাদের কোনো প্রকার ষড়যন্ত্র বা অপতৎপরতা দেশের মাটিতে বরদাশত করা হবে না।"
আগস্ট ৬, ২০২৫
ফেব্রু ২২, ২০২৬
মে ২৯, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
সারাদেশ | ২৫ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ২৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২৫ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ২৫ অক্টোবর, ২০২৬
জাতীয় | ২৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।