ফেসবুকে দুর্গা রূপে ভাইরাল রুমিন ফারহানা, যে বার্তা এমপির

অনলাইন ডেস্কঃ
২২ অক্টোবর, ২০২৬ ৪:২০ পিএম
শেয়ার করুন:
ফেসবুকে দুর্গা রূপে ভাইরাল রুমিন ফারহানা, যে বার্তা এমপির

সামাজিক যোগাযোগমাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের দেবী দুর্গার সাজে নিজের একটি ছবি প্রকাশ করে তীব্র আলোচনার জন্ম দিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। ছবিটির পাশাপাশি দেওয়া ফেসবুক পোস্টে তিনি সমাজের নানা অপরাধ, অন্যায়, অবক্ষয় এবং ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে ২২টি পয়েন্ট তুলে ধরে তীব্র সমালোচনা করেছেন। 

বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিটি প্রকাশ করেন তিনি। ছবিটিতে তাঁকে দুর্গার সাজে দেখা যায়। পোস্টটিতে মূলত সমাজ ও মানুষের দ্বিমুখী নীতি এবং নৈতিক স্খলন সত্ত্বেও তথাকথিত ‘ধর্ম রক্ষাকারী’ মানসিকতার কঠোর সমালোচনা করা হয়েছে।

ফেসবুক পোস্টে তিনি সমাজের প্রচলিত অবক্ষয়গুলো তুলে ধরে লেখেন:

১. বলাৎকারে ধর্ম যায় না  
২. ঘুষ খেলে ধর্ম যায় না  
৩. শিশু ধর্ষণ বা নির্যাতনে ধর্ম যায় না  
৪. মানুষ খুনে ধর্ম যায় না  
৫. নারীর ওপর সহিংসতায় ধর্ম যায় না  
৬. নারীকে কুৎসিত অপবাদ দিলে ধর্ম যায় না  
৭. অন্যের সম্পদ লুট করলে ধর্ম যায় না  
৮. প্রতারণা আর মানুষ ঠকালে ধর্ম যায় না  
৯. সারাবেলা মিথ্যার চাষে ধর্ম যায় না  
১০. নোংরামি করে ধরা পড়ে মুতা বিয়ে বললে ধর্ম যায় না  
১১. মুনাফেকিকে জীবনের মূলমন্ত্র বানালে ধর্ম যায় না  
১২. ধর্মকে ব্যবসা বানালে ধর্ম যায় না  
১৩. বোনের হিস্যা ভাই মারলে ধর্ম যায় না  
১৪. বাবা-মাকে বৃদ্ধ বয়সে ভাগাড়ে ফেললে ধর্ম যায় না  
১৫. অন্যের হক মেরে খেলে ধর্ম যায় না  
১৬. মিথ্যার বেসাতিতে ধর্ম যায় না  
১৭. ধর্মকে ঢাল বানিয়ে পাপাচারে লিপ্ত হলে ধর্ম যায় না  
১৮. ওজন বা মাপে কম দিলে ধর্ম যায় না  
১৯. খাদ্যে ভেজাল এমনকি বিষ মেশালেও ধর্ম যায় না  
২০. ব্যভিচারে ধর্ম যায় না  
২১. দুর্বলের ওপর অত্যাচারে ধর্ম যায় না  
২২. দুষ্টের লালন-পালনে ধর্ম মজবুত হয়  

এসব অপরাধ সত্ত্বেও মানুষের বিবেক নাড়া না দেওয়া নিয়ে প্রশ্ন তুলে পোস্টের শেষে রুমিন ফারহানা খোঁচা দিয়ে লেখেন— **"ধর্ম যায় কেবল অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হলে।"**

পোস্টের শেষে একটি বিশেষ দ্রষ্টব্য (বি.দ্র.) যোগ করে তিনি লেখেন, "মা দুর্গা দশভুজা, আটভুজা না। যাই হোক মূর্খের সমাজ, কি আর করা।"

ফেসবুকে তাঁর এই ব্যতিক্রমী সাজ এবং কঠোর বার্তা সংবলিত পোস্টটি প্রকাশের পর থেকেই নেটদুনিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক অপরাধের বিরুদ্ধে এমন জোরালো বক্তব্যের প্রশংসা করছেন, আবার ভিন্ন ধর্মাবলম্বীরূপে এমন অবতার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা বিতর্ক ও আলোচনা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।