এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দীর্ঘ কর্মময় জীবনের ইতি টেনে আনুষ্ঠানিক অবসরে গেলেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের মিরাসানী পলিটেকনিক একাডেমি হাইস্কুলের দুই প্রিয় মুখ—প্রধান শিক্ষক মোঃ গোলাম মোস্তফা ও অফিস সহকারী মোঃ মনিরুল ইসলাম। তাঁদের অবসর উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য ও আবেগঘন বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক, স্মৃতিচারণ আর ভালোবাসার অশ্রুতে মুখর হয়ে ওঠে পুরো বিদায় অনুষ্ঠান।
২৫ নভেম্বর (বুধবার) সকাল ১১টায় বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জনাব রেহান উদ্দিন ভূঁইয়া। সিনিয়র শিক্ষক (ইংরেজি) মোহাম্মদ আবু নোমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও প্রতিষ্ঠাতার সন্তান জনাব মোঃ মুহছিন আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিজয়নগর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ এবং বিদ্যালয়ের সাবেক শিক্ষক অমরেশ চন্দ্র, বশির আহমেদ ও আবু নাঈম ভূঁইয়া। এ ছাড়া সিঙ্গারবিল ইউনিয়নের বিশিষ্ট ব্যক্তিবর্গ, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে বিদায়ী প্রধান শিক্ষক মোঃ গোলাম মোস্তফার বর্ণাঢ্য কর্মজীবন, শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা ও শিক্ষার্থীদের প্রতি পিতৃসুলভ ভালোবাসার কথা তুলে ধরে শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি আবেগঘন মানপত্র পাঠ করা হয়। প্রিয় শিক্ষকের স্মৃতিচারণ করতে গিয়ে এ সময় অনেক শিক্ষার্থী আবেগাপ্লুত হয়ে পড়ে।
পরে বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক পরিষদ, বর্তমান শিক্ষার্থী এবং প্রাক্তন শিক্ষার্থীদের বিভিন্ন ব্যাচের পক্ষ থেকে বিদায়ী দুই ব্যক্তিত্বকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও উপহারসামগ্রী প্রদান করা হয়।
বিদায়ী বক্তব্যে প্রধান শিক্ষক মোঃ গোলাম মোস্তফা আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “তোমাদের সঙ্গে কাটানো দীর্ঘদিনের স্মৃতি আমার জীবনের অমূল্য সম্পদ হয়ে থাকবে। আজ বিদায়লগ্নে ভাষায় প্রকাশ করার মতো কোনো শব্দ খুঁজে পাচ্ছি না। তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, নৈতিক মূল্যবোধে বলীয়ান হয়ে মানুষের মতো মানুষ হবে এবং বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করবে—এটাই আমার শেষ চাওয়া। সবাই আমার জন্য দোয়া করবে।”
বিদায়ী অফিস সহকারী মোঃ মনিরুল ইসলাম স্মৃতিচারণ করে বলেন, “আমার বাবাও একসময় এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। বাবার মতো আজ আমিও বিদায় নিচ্ছি। দীর্ঘ কর্মজীবনে চলার পথে কারও মনে কোনো কষ্ট দিয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি মহান আল্লাহর কাছে সবার সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।”
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী প্রধান শিক্ষক ও অফিস সহকারীর সততা, নিষ্ঠা, দায়িত্ববোধ এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে তাঁদের অসামান্য অবদানের ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠান শেষে ফুলেল ভালোবাসা ও গভীর শ্রদ্ধায় সহকর্মীরা বিদায়ী প্রধান শিক্ষক মোঃ গোলাম মোস্তফাকে একটি মাইক্রোবাসে করে তাঁর বাসভবনে পৌঁছে দেন। উপস্থিত সবাই বিদায়ী এই দুই গুণী ব্যক্তির অবসর জীবনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও শান্তিময় ভবিষ্যৎ কামনা করেন।
নভেম্বর ১৫, ২০২৫
সেপ্টেম্বর ২, ২০২৪
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৬ নভেম্বর, ২০২৬
রাজধানী | ২৬ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ২৬ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৬ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।