ফরিদপুরে সন্ত্রাস-চাঁদাবাজি ও বিকল্পহীন হকার উচ্ছেদের প্রতিবাদে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের বিক্ষোভ

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
২৬ নভেম্বর, ২০২৬ ১০:১১ এএম
শেয়ার করুন:
ফরিদপুরে সন্ত্রাস-চাঁদাবাজি ও বিকল্পহীন হকার উচ্ছেদের প্রতিবাদে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের বিক্ষোভ

দেশব্যাপী সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ, পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ প্রতিরোধ এবং পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে ফরিদপুরে বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। 

কেন্দ্র ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় শহরের জনতা ব্যাংকের মোড়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ফরিদপুর জেলা কমিটির সভাপতি ও গণতান্ত্রিক যুক্তফ্রন্টের জেলা সমন্বয়ক কমরেড রফিকুজ্জামান লায়েকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক অরুণ কুমার শীল, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড আব্দুল কাদের আজাদ, বাসদ নেতা কমরেড সজল বাড়ৈ এবং ফরিদপুর জেলা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. দেলোয়ার হোসেন।

সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে সমাজ থেকে সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ করতে হবে। সাধারণ ও মেহনতি মানুষের রুটি-রুজির কথা বিবেচনা না করে বিকল্প ব্যবস্থা ছাড়া হকার উচ্ছেদ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে বর্তমান দ্রব্যমূল্যের বাজারে টিকে থাকার জন্য গার্মেন্ট শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণ ও বাস্তবায়নের জোর দাবি জানান নেতৃবৃন্দ। দাবি আদায়ে আগামীতে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।