এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
গোপালগঞ্জের মুকসুদপুরে ছাত্রলীগের একটি মিছিলে জোরপূর্বক জড়ানো এবং ভিত্তিহীনভাবে নাম জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন দুই ভুক্তভোগী। মঙ্গলবার (২৬ মে) বিকেলে উপজেলার নারায়নপুর গ্রামে নিজেদের বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী লাবলু মুন্সী ও হাবিবুর মুন্সী এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগীরা জানান, তারা পেশায় সাধারণ কৃষক এবং এলাকায় অত্যন্ত সহজ-সরল জীবনযাপন করেন। তারা কোনো রাজনৈতিক দলের বা বিশেষ করে আওয়ামী লীগের কোনো কর্মকাণ্ডের সঙ্গে কখনোই জড়িত ছিলেন না। দলীয় কোনো কমিটির তালিকায় তাদের নাম নেই এবং অতীতে তারা কোনো মিছিল বা মিটিংয়েও অংশ নেননি।
ঘটনার বর্ণনা দিয়ে তারা বলেন, গত ১৭ মে সকালে মুকসুদপুর উপজেলার নারায়নপুর মোড়ে ছাত্রলীগের একটি মিছিল চলছিল। সেই সময় তারা ব্যক্তিগত কাজে অটোরিকশাযোগে চাঁদহাট বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মিছিলকারীরা তাদের অটোরিকশা থেকে জোরপূর্বক নামিয়ে ছবি তোলেন এবং পরবর্তীতে সেই ছবিগুলো বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা আক্ষেপ করে বলেন, "আমরা রাজনীতি সচেতন মানুষ নই, কেবলই কৃষক। আমাদের অনুমতি ছাড়া ছবি তুলে ভিত্তিহীনভাবে মিছিলে জড়ানো হয়েছে, যা আমাদের সামাজিক সম্মান ক্ষুণ্ণ করেছে।"
ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাদের নাম জড়ানোর বিষয়টি খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানান তারা।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৫ অক্টোবর, ২০২৬
ময়মনসিংহ | ১৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।