এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) এনিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে যাত্রা শুরু করল 'ভেটেরিনারি টিচিং হাসপাতাল'।
আজ বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর নবনির্মিত এই হাসপাতালের শুভ উদ্বোধন করেন। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।
হাসপাতালটি উদ্বোধনের পর উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, "শিক্ষার্থীদের শুধু শ্রেণিকক্ষে পাঠদানের মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের ব্যবহারিক শিক্ষায় দক্ষ করে তুলতেই এই হাসপাতালটি প্রতিষ্ঠা করা হয়েছে। আধুনিক গবেষণার জন্য এটি একটি মাইলফলক হয়ে থাকবে। আমরা পর্যায়ক্রমে এই হাসপাতালের সেবার মান ও সুযোগ-সুবিধা আরও বৃদ্ধি করব, যাতে শিক্ষার্থীরা সরাসরি হাতে-কলমে শিক্ষা গ্রহণের মাধ্যমে উপকৃত হতে পারে।"
ভেটেরিনারি টিচিং হাসপাতাল উদ্বোধনের পাশাপাশি উপাচার্য বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার ৩য় তলার ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজেরও শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মো. কামরুজ্জামান, রেজিস্ট্রার মো. এনাউজ্জামান, আইকিউএসি’র পরিচালক ড. মো. বশির উদ্দীন, প্রক্টর ড. এস এম আহসান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক গাজী মোহাম্মদ মাহবুব। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই ভেটেরিনারি টিচিং হাসপাতাল চালুর ফলে বিশ্ববিদ্যালয়ের এনিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হলো।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।