এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের বিশিষ্ট সুরসাধক মো. আলাউদ্দিনের দীর্ঘ সংগীতসাধনা ও সাংস্কৃতিক অঙ্গনে অবদানকে স্মরণীয় করে রাখতে একটি স্মারকগ্রন্থ প্রকাশিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় ফরিদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘বইঘাটা’র উদ্যোগে এই প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বইঘাটার সভাপতি ড. বিপ্লব বালার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর মুসলিম মিশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অধ্যাপক এম এ সামাদ, ফরিদপুর সাহিত্য পরিষদের সভাপতি অধ্যাপক আলতাফ হোসেন, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, বিশিষ্ট বাউলশিল্পী হাফিজুর রহমান পাগলা বাবলু, দৈনিক ইত্তেফাকের সহযোগী সম্পাদক মহসীন হাবিব এবং স্মারক সম্পাদনা পরিষদের প্রতিনিধি অমিত মনোয়ার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অধ্যাপক চৈতন্য চন্দ্র দাস। এ ছাড়া আলোচনায় অংশ নিয়ে বক্তব্য দেন লাইলী নাহার, বাবলা চৌধুরী, সেলিম মজুমদার, ফিরোজা বেগম ও কবি জাহাঙ্গীর খান।
অনুষ্ঠানে সুরসাধক মো. আলাউদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং অতিথিরা তাঁর স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করেন। এ সময় বক্তারা সংগীত ও সংস্কৃতির অঙ্গনে তাঁর দীর্ঘদিনের সাধনা ও অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে তুলে ধরেন।
প্রকাশনা অনুষ্ঠান উপলক্ষে মো. আলাউদ্দিনের সংগীতজীবনের বিভিন্ন সময়ের আলোকচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে তাঁরই পরিচালনায় যন্ত্রসংগীত ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৩ নভেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ১৩ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৩ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৩ নভেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ১৩ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।