খিলগাঁও থানার ভেতরে এবং পল্লবীতে ককটেল বিস্ফোরণ

অনলাইন ডেস্কঃ
১২ নভেম্বর, ২০২৬ ১১:২২ এএম
শেয়ার করুন:
খিলগাঁও থানার ভেতরে এবং পল্লবীতে ককটেল বিস্ফোরণ

রাজধানীর খিলগাঁও থানা প্রাঙ্গণে এবং পল্লবী এলাকায় পৃথক দুটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১১ নভেম্বর) রাতে সংঘটিত এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক ৯টার দিকে খিলগাঁও থানায় প্রথম বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এ সময় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা থানার প্রধান ফটকের বাইরে থেকে ভেতরে দুটি ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। ককটেল দুটি নারী ও শিশু সহায়তা কেন্দ্রের (হেল্পডেস্ক) কক্ষের সামনের একটি আমগাছের নিচে পড়ে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের সময় হেল্পডেস্কের সামনে একজন নারী ও শিশু উপস্থিত থাকলেও সৌভাগ্যবশত তারা অক্ষত ছিলেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে খিলগাঁও থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মো. ফখরুল ইসলাম জানান, বাইরে থেকে হঠাৎ ককটেল দুটি ছুড়ে মেরে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এতে কেউ হতাহত হয়নি।

এদিকে এই ঘটনার রেশ কাটতে না কাটতেই রাত আনুমানিক ১১টার দিকে রাজধানীর পল্লবীতে আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পল্লবী থানার ১১ নম্বর সেকশনের এভিনিউ-৫ নাভানা টাওয়ার সংলগ্ন তালতলা মোড়ে দুর্বৃত্তরা এই বিস্ফোরণ ঘটায়।

পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন জানান, তালতলা মোড়ে একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

উভয় ঘটনায় জড়িত দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।