এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাজিল জাতীয় ফুটবল দলের নেতৃত্বের আর্মব্যান্ড উঠতে যাচ্ছে বার্সেলোনার তারকা উইঙ্গার রাফিনিয়ার হাতে। দলের নিয়মিত অধিনায়ক মারকিনিয়োস চোটের কারণে মাঠের বাইরে থাকায় জাপানের বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচে সেলেসাওদের নেতৃত্ব দেবেন তিনি।
নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে এশিয়ায় দুটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে ব্রাজিলের, যেখানে তাদের প্রতিপক্ষ জাপান ও সিঙ্গাপুর। স্প্যানিশ প্রভাবশালী ক্রীড়া দৈনিক ‘মুন্দো দেপোর্তিভো’র এক প্রতিবেদনে জানানো হয়েছে, শনিবার জাপানের বিপক্ষে ম্যাচেই অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দিতে পারেন রাফিনিয়া।
সম্প্রতি উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ডান ঊরুতে চোট পান দলের নিয়মিত ডিফেন্ডার ও অধিনায়ক মারকিনিয়োস। চোট গুরুতর হওয়ায় আসন্ন ম্যাচ দুটিতে তাকে পাচ্ছে না ব্রাজিল। ২০২১ সাল থেকেই জাতীয় দলের রক্ষণের পাশাপাশি অধিনায়কের গুরুদায়িত্ব সফলভাবে সামলে আসছেন এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার।
মারকিনিয়োসের অনুপস্থিতিতে ব্রাজিলের কোচিং স্টাফের বিবেচনায় রাফিনিয়ার পাশাপাশি ভিনিসিয়ুস জুনিয়র, ব্রুনো গিমারায়েস ও গ্যাব্রিয়েল মাগালহায়েসের নামও ছিল। তবে শেষ পর্যন্ত নেতৃত্বের জন্য অভিজ্ঞ রাফিনিয়াকেই বেছে নিয়েছে টিম ম্যানেজমেন্ট। জানা গেছে, কোনো কারণে রাফিনিয়া মাঠে না থাকলে সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলাবেন ব্রুনো গিমারায়েস।
জাতীয় দলের নেতৃত্ব পাওয়ার অভিজ্ঞতা রাফিনিয়ার জন্য অবশ্য এবারই প্রথম নয়। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে অনুষ্ঠিত দুই ম্যাচের একটিতেও ব্রাজিলের অধিনায়কত্ব করেছিলেন তিনি। আসন্ন ম্যাচে নেতৃত্বের দায়িত্ব পেলে আন্তর্জাতিক ফুটবলে এই ফরোয়ার্ডের অভিজ্ঞতার ঝুলিতে যুক্ত হবে আরও একটি নতুন পালক।
জুলাই ২২, ২০২৬
জুন ২৩, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১২ নভেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ১২ নভেম্বর, ২০২৬
ফুটবল | ১২ নভেম্বর, ২০২৬
রাজধানী | ১২ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১২ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।