এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনাল শেষে আর্জেন্টিনার খেলোয়াড়দের সঙ্গে অনাকাঙ্ক্ষিত হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন স্প্যানিশ মিডফিল্ডার গাভি। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে আর্জেন্টিনা দল ও লিয়ান্দ্রো পারেদেসের বিরুদ্ধে তদন্তে নেমেছে ফিফা। তবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার কাছে কোনো আর্জেন্টাইন ফুটবলারের শাস্তি বা নিষেধাজ্ঞা চান না স্পেনের এই তরুণ তারকা।
সম্প্রতি নিজ শহর লস পালাসিওস ই ভিয়াফ্রাঙ্কায় সতীর্থ ফাবিয়ান রুইসের সঙ্গে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে ফাইনাল শেষের সেই মারামারি নিয়ে প্রথমবার কথা বলেন গাভি।
বার্সেলোনা মিডফিল্ডারের মতে, মাঠের সেই অপ্রীতিকর ঘটনাটি বিশ্বজুড়ে ফুটবলপ্রেমী শিশুদের সামনে ভালো কোনো বার্তা দেয় না। তবে ফুটবলের স্বাভাবিক আবেগ ও উত্তেজনার অংশ হিসেবেই একে দেখছেন তিনি।
গাভি বলেন, “আমার মনে হয় না এই ঘটনার জন্য তাদের (আর্জেন্টিনার খেলোয়াড়দের) নিষিদ্ধ করা উচিত। শিশুদের সামনে এটি হয়তো সুন্দর কোনো ছবি নয়, তবে ফুটবলের নিজস্ব কিছু আক্রমণাত্মক দিকও থাকে।”
ঘটনাটি মাঠেই সমাধান করা যেত উল্লেখ করে ১৯ বছর বয়সী এই মিডফিল্ডার যোগ করেন, “ম্যাচ চলার সময়ে বা ঘটনার পরপরই জড়িতদের লাল কার্ড দেওয়াই হতে পারত সবচেয়ে যৌক্তিক শাস্তি। দিনশেষে এসবই ফুটবলের অংশ।”
যেভাবে ঘটনার সূত্রপাত:
যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ের ১০৬ মিনিটে ফেরান তোরেসের দারুণ গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয় স্পেন। ম্যাচ শেষে স্প্যানিশ খেলোয়াড়েরা উদযাপনে মাতলে দুই দলের ফুটবলারদের মধ্যে উত্তেজনার পারদ চড়ে যায়।
আর্জেন্টিনার নাহুয়েল মোলিনা ও স্পেন অধিনায়ক রদ্রির বাকবিতণ্ডা থেকে পরিস্থিতির অবনতি ঘটে। এর মাঝে স্প্যানিশ ডিফেন্ডার এরিক গার্সিয়াকে ধাক্কা দেন পারেদেস। তা দেখে স্পেনের ডাগআউট থেকে ছুটে আসেন গাভি। একপর্যায়ে পারেদেসকে গাভির গলা চেপে ধরে মাটিতে ফেলে দিতে দেখা যায়। পরে স্প্যানিশ খেলোয়াড়বৃন্দ ও আর্জেন্টিনার সহকারী কোচ ওয়াল্টার স্যামুয়েলের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
ম্যাচ শেষের এই মারামারির বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্তের জন্য এক শৃঙ্খলা ও নৈতিকতাবিষয়ক প্রসিকিউটর নিয়োগ করেছে ফিফা। তবে সম্ভাব্য শাস্তি কিংবা তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দিষ্ট কোনো সময়সীমা এখনো ঘোষণা করা হয়নি।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
রাজনীতি | ২২ জুলাই, ২০২৬
রাজনীতি | ২২ জুলাই, ২০২৬
রাজনীতি | ২২ জুলাই, ২০২৬
জাতীয় | ২২ জুলাই, ২০২৬
ফুটবল | ২২ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।