এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নারী সংক্রান্ত অনৈতিক ঘটনায় জড়িয়ে পড়ার অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নৈতিক স্খলনজনিত এ ঘটনায় তিনি দল থেকে বহিষ্কার হতে পারেন বলে গুঞ্জন জোরালো হয়েছে।
জানা গেছে, ঘটনার সত্যতা যাচাইয়ে জামায়াতের পক্ষ থেকে একটি দ্রুত তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। গঠিত কমিটি ইতোমধ্যেই তাদের তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। সেই প্রতিবেদনের আলোকেই আজ দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম—নির্বাহী পরিষদের বৈঠক ডাকা হয়েছে।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনা সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়ার পরপরই বিষয়টিকে গুরুত্বের সাথে নেয় দলটি। জামায়াতের একাধিক টিমের অনুসন্ধানে এমপি গাজী নজরুল ইসলামের অনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে প্রাথমিক প্রমাণ হাতে আসে।
এ বিষয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম জানান, যেকোনো ধরনের অনৈতিকতা ও অপরাধের বিষয়ে তাদের দল জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। এখানে কাউকেই ছাড় দেওয়ার সুযোগ নেই।
তিনি স্পষ্ট করে বলেন, “নৈতিকতার প্রশ্নে কে এমপি থাকল বা না থাকল, তা আমাদের কাছে বিবেচনার বিষয় নয়। কোনো সদস্য অনৈতিক কর্মকাণ্ড কিংবা অপরাধে জড়িয়ে পড়লে তার বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
দলীয় নেতাদের সাথে কথা বলে জানা গেছে, ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকেই জামায়াতের অভ্যন্তরীণ রাজনীতিতে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। অনৈতিক কাজে জড়িত নেতার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য ভেতর থেকে বড় ধরনের চাপ তৈরি হয়। এমনকি ইসলামী ছাত্র শিবির ও ইসলামী ছাত্রী সংস্থার শীর্ষ নেতৃত্বও জামায়াত নেতাদের সাথে কথা বলে সংশ্লিষ্ট এমপির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, কেবল এমপি গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত কর্মকাণ্ডই নয়, এ পুরো প্রক্রিয়ায় সাতক্ষীরা জেলা জামায়াতের কী ভূমিকা ছিল, তাও কেন্দ্র থেকে খতিয়ে দেখা হচ্ছে।
সার্বিক পরিস্থিতি এবং দলীয় সিদ্ধান্ত প্রসঙ্গে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের জানান, তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করতে আজ জরুরি বৈঠক ডাকা হয়েছে। বৈঠক শেষে উক্ত সংসদ সদস্যের বিরুদ্ধে দল কী সিদ্ধান্ত নিয়েছে, তা আনুষ্ঠানিকভাবে দ্রুত জানিয়ে দেওয়া হবে।
জুন ১৪, ২০২৬
জুন ২৮, ২০২৬
মার্চ ১৬, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৬ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৬ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ৬ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৬ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।