এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দীর্ঘ ১৫ বছর পর অবশেষে মাগুরা–নড়াইল সড়কে পুনরায় সরাসরি বাস চলাচল শুরু হয়েছে। যাত্রীসেবার মানোন্নয়ন এবং দুই জেলার মধ্যে সহজ ও দ্রুত যোগাযোগ নিশ্চিত করতে শনিবার (২০ জুন) দুপুরে মাগুরা শহরের ঢাকা রোডের চাউলিয়া বাসস্ট্যান্ডে এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। এ সময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সভাপতি মীর আবু সাঈদ, সাধারণ সম্পাদক ইছাক মল্লিক, সহ-সভাপতি মিল্টন জামান, সহ-সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিলন, দপ্তর সম্পাদক মীর মোশারফ হোসেন এবং লাইন সম্পাদক মনিরুল মল্লিক।
দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় এ রুটে সরাসরি বাস চলাচল চালু হওয়ায় মাগুরা ও নড়াইলের যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। পাশাপাশি পার্শ্ববর্তী ঝিনাইদহ, ফরিদপুর ও রাজবাড়ী জেলার যাত্রীরাও এখন মাগুরা হয়ে সরাসরি নড়াইলে যাতায়াতের সুবিধা পাবেন।
জানা গেছে, মাগুরা ও নড়াইল জেলার বাস মালিক গ্রুপের পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটে। এর ফলে বহু প্রতীক্ষিত মাগুরা–নড়াইল রুটে আবারও সরাসরি বাস চলাচল শুরু হলো।
অনুষ্ঠানের আয়োজন করে মাগুরা জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপ।
জুন ২০, ২০২৬
নভেম্বর ১২, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১০ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১০ অক্টোবর, ২০২৬
ভারত | ১০ অক্টোবর, ২০২৬
ভারত | ১০ অক্টোবর, ২০২৬
ভারত | ১০ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।