তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্কঃ
২৪ নভেম্বর, ২০২৬ ১২:২৯ পিএম
শেয়ার করুন:
তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনীর তিন শাখার বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে নোয়াখালীর স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি স্বর্ণদ্বীপে অবতরণ করে। এর আগে সকাল সাড়ে ১০টায় তিনি রাজধানী ঢাকা থেকে স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হন।

সফরকালে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করবেন। 

অনুষ্ঠানস্থলে তিনি দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত আধুনিক সামরিক সরঞ্জামের প্রদর্শনী ঘুরে দেখবেন এবং তিন বাহিনীর কর্মকর্তা ও জওয়ানদের রণকৌশলগত কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। 

ঐতিহাসিক এই যৌথ মহড়ায় অংশ নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস (SWADS) এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্টের চৌকস সদস্যরা।

মহড়া পরিদর্শন ও নির্ধারিত কর্মসূচি শেষে আজ বিকেলেই প্রধানমন্ত্রীর হেলিকপ্টারযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।