নগরকান্দায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত, আহত ৩

নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
২৩ নভেম্বর, ২০২৬ ৮:০৫ পিএম
শেয়ার করুন:
নগরকান্দায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত, আহত ৩

ফরিদপুরের নগরকান্দায় এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় আব্দুল্লাহ (১৬) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় তার সঙ্গে থাকা আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২৩ নভেম্বর) ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে নগরকান্দার রসুলপুর বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আব্দুল্লাহ উপজেলার পূর্ব তালমা এলাকার ইমরান লস্করের ছেলে। সে স্থানীয় তালমা নাজিমুদ্দীন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। 

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে রসুলপুর বাজারের কাছে মোটরসাইকেলটি দুর্ঘটনার শিকার হলে ঘটনাস্থলেই আব্দুল্লাহর মৃত্যু হয় এবং সাথে থাকা তিনজন আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে একজনের বাড়ি শাকপালদিয়া এলাকায় বলে জানা গেছে। তবে ঠিক কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে আব্দুল্লাহর এমন অকাল ও মর্মান্তিক মৃত্যুতে তার পরিবার, সহপাঠী ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিদ্যালয় কর্তৃপক্ষ এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।

এ ঘটনায় স্থানীয় সচেতন মহল ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে জানান, অপ্রাপ্তবয়স্ক সন্তানদের হাতে মোটরসাইকেল তুলে দেওয়ার ক্ষেত্রে অভিভাবকদের আরও কঠোর ও সচেতন হতে হবে। অল্প বয়সে অসতর্কতা ও বেপরোয়া গতিতে যান চলাচলের প্রবণতা মুহূর্তেই একটি পরিবারের সারা জীবনের কান্না হয়ে দাঁড়ায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।