এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশ জাতীয়তাবাদী নৌযান শ্রমিক কর্মচারী দলের ঢাকা বিভাগীয় কমিটির প্রধান উপদেষ্টা মনোনীত হয়েছেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার কৃতি সন্তান মো. বেলায়েত হোসেন মাস্টার। সম্প্রতি সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. সুমন ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
বেলায়েত হোসেন মাস্টার আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের ঐতিহ্যবাহী সাতবাড়িয়া-পানাইল গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তিনি দীর্ঘদিন ধরে নৌযান শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, কল্যাণমূলক কার্যক্রম এবং সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণে সক্রিয় ও অগ্রণী ভূমিকা পালন করে আসছেন।
গুরুত্বপূর্ণ এ দায়িত্ব পাওয়ায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, তার দীর্ঘদিনের অভিজ্ঞতা ও দূরদর্শী সাংগঠনিক দক্ষতায় ঢাকা বিভাগীয় কমিটির কার্যক্রম আরও গতিশীল হবে এবং শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলন নতুন মাত্রা পাবে।
এক প্রতিক্রিয়ায় বেলায়েত হোসেন মাস্টার বলেন, “অর্পিত দায়িত্ব অত্যন্ত নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করে নৌযান শ্রমিকদের অধিকার ও স্বার্থ রক্ষায় কাজ করে যাব। একই সঙ্গে সংগঠনকে তৃণমূল পর্যন্ত আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।”
তাকে এই পদে মনোনীত করায় তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী নৌযান শ্রমিক দলের সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক মো. সুমন ভুঁইয়া, সাধারণ সম্পাদক মতিউর রহমানসহ কেন্দ্রীয় কমিটির সকল নেতার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এদিকে বেলায়েত হোসেন মাস্টারের এই পদপ্রাপ্তিতে তার নিজ এলাকা টগরবন্দ ইউনিয়নসহ পুরো আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে আনন্দ ও উদ্দীপনা বিরাজ করছে। স্থানীয়রা এটিকে আলফাডাঙ্গার জন্য এক অনন্য অর্জন হিসেবে দেখছেন এবং তার উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।
অক্টোবর ২৮, ২০২৫
মার্চ ৯, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
জাতীয় | ৮ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৮ অক্টোবর, ২০২৬
বলিউড | ৮ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৮ অক্টোবর, ২০২৬
বলিউড | ৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।