এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের আগৈলঝাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা সদরের শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান মুন্সির সভাপতিত্বে এবং সদস্য সচিব সাইফুল আলম শিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "রাজনৈতিক দলে কিছুটা গ্রুপিং বা মতের অমিল থাকা স্বাভাবিক, তবে সবকিছুর ঊর্ধ্বে দলের নীতি ও আদর্শকে ধারণ করতে হবে। দলীয় শৃঙ্খলা রক্ষা করে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।" তিনি আরও জানান, নেতাকর্মীদের চাহিদার প্রেক্ষিতে কেন্দ্রীয় কমিটির সাথে আলোচনা করে খুব শীঘ্রই আগৈলঝাড়া উপজেলা ও ইউনিয়ন যুবদলের নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আরাফাত বিল্লাহ খান।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা উত্তর যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু, সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইয়েদুল আলম সেন্টু খান, আগৈলঝাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার হাফিজুর রহমান, সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন মোল্লা।
এছাড়াও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য হেমায়েত তালুকদার, সালমান হাসান রিপন, উপজেলা যুবদল নেতা আসিফ আকবর, বিএম শরীফসহ উপজেলার ৫টি ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ৮ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৮ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৮ অক্টোবর, ২০২৬
বলিউড | ৮ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।