এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় পুলিশের এক বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ মো. সাইফুল সিপাই (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত সাইফুল উপজেলার গৈলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব সেরাল গ্রামের মো. ইউনুস সিপাই ও নুরজাহান বেগম দম্পতির ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সিদ্দিকুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানকালে পূর্ব সেরাল এলাকার চাঁন মিয়া হাওলাদারের বাড়ির পশ্চিম পাশের পাকা সড়ক থেকে সাইফুল সিপাইকে আটক করা হয়। পরবর্তীতে তাঁর দেহ তল্লাশি করে ৪ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে আসামিকে থানায় নিয়ে আসা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আগৈলঝাড়া থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। সমাজকে মাদকমুক্ত রাখতে এবং মাদকের বিস্তার রোধে এ ধরনের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে পুলিশ নিশ্চিত করেছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বরিশাল | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।