এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের পশ্চিম বাগধা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এক নারী ও তার মাকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী রেশমা আক্তার বাদী হয়ে আগৈলঝাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।
থানা ও জিডি সূত্রে জানা যায়, পশ্চিম বাগধা গ্রামের বাসিন্দা রেশমা আক্তারের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে তার চাচা সিরাজ খলিফা ও চাচি সুফিয়া বেগমের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত ৩১ জুলাই (শুক্রবার) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে বসতঘরের সামনে রেশমার মা আনোয়ারা বেগমকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন অভিযুক্তরা। একপর্যায়ে তারা আনোয়ারা বেগমকে শারীরিকভাবে মারধর করেন। মায়ের চিৎকার শুনে রেশমা আক্তার বাঁচাতে এগিয়ে এলে তাকেও মারধর করা হয়।
পরে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে আহত মা-মেয়েকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং সেখানে তারা চিকিৎসা গ্রহণ করেন।
অভিযোগে ভুক্তভোগীরা জানান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের দ্বারে দ্বারে ঘুরেও বিষয়টির কোনো সুষ্ঠু সমাধান পাননি তারা। উপরন্তু, অভিযুক্তরা ভবিষ্যতে তাদের প্রাণনাশসহ বড় ধরনের ক্ষয়ক্ষতির হুমকি প্রদান করছে। ফলে ভবিষ্যৎ নিরাপত্তার কথা বিবেচনা করে ১ আগস্ট আগৈলঝাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন রেশমা আক্তার (জিডি নং-২৬, ট্র্যাকিং নং: NDDA94)।
সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করে আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, "একটি সাধারণ ডায়েরি গ্রহণ করে বিষয়টি তদন্তের জন্য থানার এসআই (নিরস্ত্র) মো. মিরাজুল ইসলামকে দায়িত্ব প্রদান করা হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"
তবে এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে ঘটনার প্রকৃত রহস্য ও বিস্তারিত তথ্য নিশ্চিত হওয়া যাবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।