এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার মাথাভাঙ্গা আশ্রয়ণ প্রকল্পে আ. গফুর মুন্সী ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) বিকেল ৪টায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফর আলী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ওয়াহিদুজ্জামান মোল্লা। সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সভাপতি মোজাফফর হোসেন জাফর।
মাথাভাঙ্গার দুটি আশ্রয়ণ প্রকল্পের মোট ১১৭টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি পরিবারের জন্য ২৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি লবণ, ১ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ এবং ১ প্যাকেট মুড়ি প্রদান করা হয়।
এ সময় বক্তব্য দেন আব্দুর রাজ্জাক মাস্টার, বিএনপি নেতা ফারুক হোসেন মৃধা, মঞ্জুরুল হক মৃধা, শাহজাহান সিকদার, আব্দুল কুদ্দুস ভিপি বাদশা, শাহাদাত হোসেন, আশরাফুল ইসলাম ও সাইফুল ইসলামসহ অন্যান্য অতিথিরা।
বক্তারা বলেন, আ. গফুর মুন্সী ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠানটি বিভিন্ন সময় অসহায় ও দুস্থ মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ, মসজিদ নির্মাণে সহযোগিতা, রিকশা-ভ্যান প্রদান এবং দরিদ্র মানুষের চিকিৎসা সহায়তাসহ নানা সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।