এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ, শিক্ষার্থীদের সমস্যা চিহ্নিতকরণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সার্বিক অগ্রগতি ত্বরান্বিত করার লক্ষ্যে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেছেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. ইলিয়াস মোল্লা। পরিদর্শনকালে তিনি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন এবং শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে তিনি প্রথমে আলফাডাঙ্গা আরিফুজ্জামান মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে যান। সেখানে বিদ্যালয়ের প্রাত্যহিক সমাবেশে (অ্যাসেম্বলি) অংশ নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের পড়াশোনা ও সামগ্রিক বিষয়ের খোঁজখবর নেন। সমাবেশ শেষে বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন তিনি। এ সময় প্রধান শিক্ষক আজাদুল ইসলাম বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও চাহিদার কথা তুলে ধরলে সংসদ সদস্য তা মনোযোগ দিয়ে শোনেন এবং পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন।
এরপর আলফাডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত ‘মা সমাবেশ’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দেন অধ্যাপক ড. ইলিয়াস মোল্লা। সমাবেশে তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, নৈতিক মূল্যবোধ চর্চা ও সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে মায়েদের অগ্রণী ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে প্রাথমিক শিক্ষার মান বাড়াতে অভিভাবকদের আরও বেশি সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
পরে দুপুরে বাঁকাইল বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মহিলা কলেজ পরিদর্শন করেন তিনি। এ সময় কলেজের অধ্যক্ষ শেখ ফাতেমা অনন্যা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন ও বিভিন্ন প্রয়োজনের কথা তুলে ধরলে সংসদ সদস্য তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
পরিদর্শনকালে সংসদ সদস্যের সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি এস এম হাফিজুর রহমান, নায়েবে আমির এস এম রিদওয়ানুন্নবী, পৌর আমির ওয়াহিদুল ইসলাম, আলফাডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মুন্সি বিল্লাল হোসাইন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. মনিরুজ্জামান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জিয়াউল হাসান, ইসলামী ছাত্রশিবিরের উপজেলা সভাপতি মো. জাবেদ হোসেন, পৌর সভাপতি মো. ইউসুফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পরিদর্শন শেষে অধ্যাপক ড. ইলিয়াস মোল্লা বলেন, “একটি উন্নত, সমৃদ্ধ ও আদর্শ সমাজ বিনির্মাণে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষাই জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল চালিকাশক্তি। শিক্ষার্থীদের জন্য সুন্দর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার সার্বিক মান বাড়াতে শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করতে হবে। আলফাডাঙ্গার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে তা দ্রুত সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।”
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
মাগুরা | ২৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৬ আগস্ট, ২০২৬
ঢাকা | ২৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।