এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আট সেনাসদস্য নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় হেলিকপ্টারটির পাইলট অলৌকিকভাবে বেঁচে গেলেও গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সময় শুক্রবার (২৭ নভেম্বর) দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আয়াকুচো অঞ্চলের সানাবাম্বা নামের একটি গ্রামীণ এলাকায় অভিযান পরিচালনার সময় এ দুর্ঘটনা ঘটে।
বিবিসির এক প্রতিবেদনে পেরুর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতির বরাতে জানানো হয়, অভিযান চলাকালে হেলিকপ্টারটিতে মোট নয়জন সেনাসদস্য ছিলেন। দুর্ঘটনার পর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আটজনের মরদেহ উদ্ধার করে। ধ্বংসাবশেষ থেকে একমাত্র জীবিত ব্যক্তি হিসেবে হেলিকপ্টারের পাইলটকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় প্রকাশ করা হয়নি।
সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, হেলিকপ্টারটি ঠিক কী কারণে বিধ্বস্ত হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটির কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
দুর্ঘটনাস্থলটি পেরুর অন্যতম প্রধান কোকা উৎপাদন অঞ্চল হিসেবে পরিচিত 'ভ্রায়েম' (আপুরিমাক, এনে ও মানতারো নদী উপত্যকা)-এর অন্তর্ভুক্ত। পাহাড়ি ও গভীর বনাঞ্চলঘেরা এই উপত্যকাটি দেশটির পাঁচটি প্রশাসনিক অঞ্চলজুড়ে বিস্তৃত।
উল্লেখ্য, কলম্বিয়ার পর পেরু বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কোকেন উৎপাদনকারী দেশ। ভ্রায়েম অঞ্চলে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর উপস্থিতি এবং মাদক পাচার চক্রের সক্রিয় তৎপরতা রয়েছে। ফলে মাদক চোরাচালান রোধ ও সশস্ত্র গোষ্ঠীর দমন নিশ্চিত করতে পেরুর নিরাপত্তা বাহিনী দুর্গম এই অঞ্চলে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করে থাকে।
ডিসেম্বর ১৭, ২০২৫
জুলাই ১২, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
রাজধানী | ২৮ নভেম্বর, ২০২৬
রাজধানী | ২৮ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৮ নভেম্বর, ২০২৬
নওগাঁ | ২৮ নভেম্বর, ২০২৬
গান | ২৮ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।