মহম্মদপুরে সরকারি কর্মসূচির আওতায় আর্থিক অনুদান ও ঢেউটিন বিতরণ

বিশ্বজিৎ সিংহ রায়, স্টাফ রিপোর্টার, মাগুরাঃ
২৭ নভেম্বর, ২০২৬ ৫:০৪ পিএম
শেয়ার করুন:
মহম্মদপুরে সরকারি কর্মসূচির আওতায় আর্থিক অনুদান ও ঢেউটিন বিতরণ

মাগুরার মহম্মদপুরে সরকারি বিভিন্ন তহবিল ও উন্নয়ন কর্মসূচির আওতায় অসহায় ও দুস্থদের মাঝে আর্থিক অনুদান, গৃহমঞ্জুরি ও ঢেউটিন বিতরণ করা হয়েছে। 

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব সহায়তা প্রদান করা হয়।

মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসন-৩০৫-এর সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী। তিনি জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং দলের সহ-ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আজম সাবু, সাবেক সদস্য সচিব আক্তারুজ্জামান এবং উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন সহায়তা কর্মসূচির আওতায় ২০ জন সুবিধাভোগীর মাঝে মোট ১ লাখ ৬০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়। এছাড়া পুনর্বাসন কর্মসূচির অংশ হিসেবে ৫০ জনের মাঝে ৫০ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়। ঢেউটিনের পাশাপাশি প্রত্যেক সুবিধাভোগীকে নগদ ৩ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়েছে।

এদিকে সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলীর আগমনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।