এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরার মহম্মদপুর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজবীজ ও সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে মহম্মদপুর উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এ প্রণোদনা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এই কর্মসূচির আওতায় উপজেলার ৮টি ইউনিয়নের মোট ১ হাজার ১০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের হাতে এসব কৃষি উপকরণ তুলে দেওয়া হয়।
মহম্মদপুর উপজেলা কৃষি কর্মকর্তা ইসরাত জাহান শিলুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রী।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহম্মদপুর প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মেহেদী হাসান পলাশ, সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা এবং স্থানীয় গণমাধ্যমকর্মীবৃন্দ। এছাড়াও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. শহীদুল ইসলাম এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুস্মিতা বিশ্বাস, লিপিয়া খাতুন, আব্দুল হান্নান, স্মৃতি রানী সাহা, আফরোজা খানম, খান হাসিবুল হাসান ও আব্দুল আওয়ালসহ কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, দেশে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে কৃষকদের উদ্বুদ্ধ ও উৎসাহিত করতেই সরকারের এই উদ্যোগ। পেঁয়াজের উৎপাদন বৃদ্ধি ও স্বনির্ভরতা অর্জনে কৃষকদের সহায়তায় এ ধরনের কৃষি প্রণোদনা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
পিরোজপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।