এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিসহ গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) রাজধানী ঢাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন নগরকান্দা উপজেলার বেতাল গ্রামের হাতিয়ার মাতুব্বরের ছেলে হাসিবুল হাসান।
পুলিশ সূত্রে জানা গেছে, হাসিবুল হাসান একটি মামলায় আদালত কর্তৃক এক বছরের সাজাপ্রাপ্ত আসামি। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন। এছাড়া তাঁর বিরুদ্ধে আদালতের আরও পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।
পরোয়ানাভুক্ত এসব আসামিদের গ্রেপ্তারে নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মুহম্মদ আল ফাহাদ-এর সার্বিক তত্ত্বাবধানে এবং নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদ-এর দিকনির্দেশনায় বিশেষ অভিযান শুরু করে পুলিশ।
অভিযানে নেতৃত্ব দেন উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম। এতে সহকারী উপপরিদর্শক (এএসআই) জাহাঙ্গীরসহ পুলিশের একটি চৌকস দল অংশ নেয়। সংগৃহীত তথ্যের ভিত্তিতে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত হাসিবুল হাসানসহ পরোয়ানাভুক্ত অন্য আসামিদের গ্রেপ্তার করা হয়।
নগরকান্দা থানা-পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিচারকের মাধ্যমে সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করা হয়েছে।
মার্চ ৩১, ২০২৫
ফেব্রু ১৬, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
মাগুরা | ১৩ আগস্ট, ২০২৬
বান্দরবান | ১৩ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৩ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৩ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৩ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।