টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিস ভাঙচুর করে আগুন

অনলাইন ডেস্কঃ
১৪ নভেম্বর, ২০২৬ ১১:১০ পিএম
শেয়ার করুন:
টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিস ভাঙচুর করে আগুন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুটি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার নিলফা বাজার ও বর্ণি বাজারে পৃথক এ ঘটনা ঘটে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে বলে জানা গেছে।

স্থানীয়ভাবে জানা যায়, শনিবার রাতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে একটি মিছিল বের করে। মিছিলের একপর্যায়ে তারা নিলফা বাজারে অবস্থিত বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। 

অন্যদিকে, একই রাতে উপজেলার বর্ণি বাজারে এক যুবদল নেতার ব্যক্তিগত কার্যালয়ও ভাঙচুর করা হয়। এসব ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান বলেন, ‘বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়টি আমি জেনেছি। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।