এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর চাটখিল উপজেলায় শিশুদের ফুটবল খেলার সময় এক নারীর গায়ে বল লাগাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে মীর হোসেন (৭০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে নিহতের ছেলে মো. আলমগীর বাদী হয়ে চাটখিল থানায় মামলাটি দায়ের করেন। এর আগে গতকাল শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বক্তারপুর গ্রামের মুন্সি মিয়া চৌকিদার বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে নিহত মীর হোসেনের নাতি ইয়াসিন বাড়ির পাশে কয়েকজন শিশুর সঙ্গে ফুটবল খেলছিল। খেলার একপর্যায়ে ফয়সালের মা রওশন আরা মাঠের মাঝখান দিয়ে যাওয়ার সময় বলটি তার গায়ে লাগে। এতে ক্ষুব্ধ হয়ে তিনি শিশুদের বলটি নিয়ে বাড়িতে চলে যান। পরে হাবীব বল আনতে গেলে তিনি তা ফেরত দিতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে হাবীব বলের পরিবর্তে তাদের বাড়ি থেকে একটি পানির বালতি নিয়ে চলে আসে। বিষয়টি জানতে পেরে হাবীবের মা ছেলেকে বকাঝকা করেন এবং বালতিটি ফেরত দিয়ে বল আনতে যান। সেখানে রওশন আরার সঙ্গে তার কথা-কাটাকাটি ও একপর্যায়ে হাতাহাতি হয়।
পরে ফয়সালের স্ত্রী মুঠোফোনে বিষয়টি তার স্বামীকে জানান। এর জের ধরে ফয়সাল ৭ থেকে ৮ জনকে সঙ্গে নিয়ে হাবীবদের পরিবারের সদস্যদের ওপর হামলা চালান। এ সময় নাতি ও পরিবারের অন্য সদস্যদের রক্ষা করতে এগিয়ে গেলে ফয়সাল বৃদ্ধ মীর হোসেনকে মারধর করেন এবং লাঠি দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের ছেলের দায়ের করা হত্যা মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
পিরোজপুর | ১৪ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ১৪ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ১৪ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৪ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৪ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।