এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নদী ভাঙন রোধে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে পদযাত্রা করেছে জামায়াতে ইসলামী। বুধবার (১১ জুন) দুপুরে উপজেলার চরএলাহী বাজার সংলগ্ন নদী ভাঙন কবলিত এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিট থেকে জামায়াতের নেতাকর্মীরা চরএলাহী বাজারে সমবেত হন। পরে বেলা ১২টার দিকে চরএলাহী বাজার থেকে পায়ে হেঁটে এক কিলোমিটার দীর্ঘ পদযাত্রা শেষে তারা চরএলাহী ঘাটের বামনী নদীর ভাঙন এলাকা পৌঁছান।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির ও নোয়াখালী-৫ আসনে দলীয় প্রার্থী অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন। তিনি বলেন, “চরএলাহী, চরহাজারী ও মুছাপুর এলাকার হাজার হাজার মানুষ বামনী ও ছোট ফেনী নদীর ভাঙনের শিকার হয়ে গৃহহীন হয়েছে। নদীগর্ভে বিলীন হয়েছে প্রায় ২৫ হাজার একরের বেশি আবাদি জমি। অথচ সরকারের পক্ষ থেকে এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।”
তিনি নদী ভাঙন রোধে অবিলম্বে চরএলাহীতে ক্রসড্যাম নির্মাণ, বামনী খালের সুইচগেট খুলে দেওয়া এবং নদীতীরে স্থায়ী ব্লক স্থাপনের দাবি জানান।
পরে চরএলাহী ঘাটে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অধ্যক্ষ বেলায়েত হোসেন বলেন, “আমরা পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছি। কিন্তু এখনো নদী রক্ষায় কোনো দৃশ্যমান অগ্রগতি নেই।”
সভায় সভাপতিত্ব করেন চরএলাহী ইউনিয়ন জামায়াতের আমির ও উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক আইউব আলী। এতে আরও বক্তব্য রাখেন বসুরহাট পৌরসভা জামায়াতের আমির মোশাররফ হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মহিউদ্দিন, জামায়াত নেতা জিয়াউল হক জিয়া এবং চরপার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী হানিফ আনসারী।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই নোয়াখালীর উপকূলীয় অঞ্চলের নদী ভাঙন পরিস্থিতি উদ্বেগজনক রূপ নিয়েছে। স্থানীয়দের দাবি, এই ভাঙন রোধে স্থায়ী পরিকল্পনা ও দ্রুত বাস্তবায়নই একমাত্র সমাধান।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ আগস্ট, ২০২৬
বান্দরবান | ২১ আগস্ট, ২০২৬
মাদারীপুর | ২১ আগস্ট, ২০২৬
রাজবাড়ী | ২১ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।