এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে বেদেপল্লীকে কেন্দ্র করে মাদক কারবারের অভিযোগ তুলে এর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা এবং এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করার দাবি জানান তারা।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার মান্নান নগর বাজার এলাকার লালঘর সংলগ্ন মুকবুল আহমেদ জামে মসজিদ প্রাঙ্গণে এওজবালিয়া ইউনিয়নের ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো বলেন, “মাদক আমাদের যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। সমাজকে এ ব্যাধি থেকে রক্ষা করতে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দল ও সাধারণ মানুষকেও ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, মাদক ও সন্ত্রাসের সঙ্গে বিএনপির কোনো নেতাকর্মী জড়িত থাকলেও তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। এ সময় মাদক নির্মূলে স্থানীয়দের ঐক্যবদ্ধ উদ্যোগকে স্বাগত জানান তিনি।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ২০১০ সালের দিকে যাযাবর জীবন ছেড়ে পূর্ব এওজবালিয়া এলাকায় স্থায়ীভাবে বসতি গড়ে তোলেন বেদে সম্প্রদায়ের লোকজন। বর্তমানে সেখানে প্রায় ১ হাজার ৬০০ পরিবার বসবাস করছে। অভিযোগ রয়েছে, সামাজিক জীবনে ফিরে আসার সুযোগ পেলেও বেদেপল্লীর একটি বড় অংশ জড়িয়ে পড়েছে মাদকের কারবারে।
স্থানীয় বাসিন্দারা আরও দাবি করেন, বেদেপল্লী গড়ে ওঠার আগে এলাকায় মাদকের এমন বিস্তার ছিল না। বর্তমানে মাদক কারবারিদের তৎপরতা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় স্থানীয় তরুণ সমাজ বিপথগামী হচ্ছে এবং জনজীবনের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে। এমনকি রাখাইন অঞ্চলের মাদক পাচারকারীদের সঙ্গে যোগসাজশে মাদক এনে এখানে ছড়িয়ে দেওয়া হচ্ছে বলেও সমাবেশে অভিযোগ তোলা হয়।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন—এওজবালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আকবর হোসেন, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল আমিন, নোয়াখালী সরকারি কলেজের সাবেক ছাত্রনেতা মাজহারুল হক চৌধুরী শিবলু, সাবেক ছাত্রনেতা মামুনুর রশীদ বাবর, স্থানীয় ব্যক্তিত্ব সামছুদ্দিন ড্রাইভার ও সেলিম চৌধুরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অক্টোবর ২৫, ২০২৪
জুলাই ১২, ২০২৬
জানু ১০, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
নোয়াখালী | ৫ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।