নিহত দুই বিএনপির নেতার কবর জিয়ারত করলেন রিজভীসহ দুই প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্কঃ
২০ নভেম্বর, ২০২৬ ৩:২৭ পিএম
শেয়ার করুন:
নিহত দুই বিএনপির নেতার কবর জিয়ারত করলেন রিজভীসহ দুই প্রতিমন্ত্রী

নড়াইলের কালিয়া উপজেলায় নিহত বিএনপির দুই নেতা শাহিন ও সোহেলের কবর জিয়ারত করেছেন বিএনপির মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তাঁর সঙ্গে ছিলেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তাঁরা প্রয়াত এই দুই নেতাকর্মীর কবর জিয়ারত করেন। জিয়ারত শেষে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় এক আবেগঘন ও শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

কবর জিয়ারতকালে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম এবং কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম। এছাড়া নড়াইল, কালিয়া, লোহাগড়া ও নড়াগাতী থানা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।

এদিকে কবর জিয়ারতকে কেন্দ্র করে সকাল থেকেই এলাকায় দলীয় নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। বৈরী আবহাওয়া ও প্রবল বৃষ্টি উপেক্ষা করে নিহত দুই নেতাকর্মীর প্রতি শ্রদ্ধা জানাতে হাজার হাজার মানুষ সমবেত হন। বৃষ্টিভেজা পরিবেশে শোকাহত মানুষের এই উপস্থিতি পুরো এলাকায় এক হৃদয়বিদারক আবহ তৈরি করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।