ফরিদপুরে ৪ হাজার ২২০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
১৯ নভেম্বর, ২০২৬ ৮:০২ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে ৪ হাজার ২২০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ফরিদপুর সদর উপজেলায় রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ৪ হাজার ২২০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে কৃষকদের হাতে এসব কৃষি উপকরণ তুলে দেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিশকাতুল জান্নাত রাবেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আনোয়ার হোসেন, কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী নাজমুল হাসান রঞ্জনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, রবি মৌসুমে সরিষা, মসুর ও খেসারির আবাদ এবং ফলন বৃদ্ধির লক্ষ্যে এ প্রণোদনা দেওয়া হয়েছে। এর আওতায় ৩ হাজার ২০০ জন কৃষককে ১ কেজি করে সরিষার বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়। এছাড়া ৮৫০ জন কৃষককে ৫ কেজি করে মসুর বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার এবং ১৭০ জন কৃষককে ৮ কেজি করে খেসারি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের চাষাবাদে উৎসাহিত ও সহায়তা করতেই সরকারের পক্ষ থেকে এ প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।