এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের মধুখালী উপজেলায় ডিবি পুলিশের পরিচয়ে প্রতারণার অভিযোগে এক যুবককে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়
শুক্রবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে মধুখালী থানাধীন নওপাড়া ইউনিয়নের খৈতলা এলাকার খৈতলা ব্রিজের পশ্চিম পাশে ইটের সলিং রাস্তার ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন ইদ্রিস আলী (২৫)। তিনি মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের আলগাপাড়া গ্রামের আক্কাচ আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম (পিপিএম) এর নির্দেশনায় এবং মধুখালী থানার অফিসার ইনচার্জ ফকির তাইজুর রহমানের তত্ত্বাবধানে এসআই মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় ডিবি পুলিশ পরিচয় দেওয়া ওই যুবককে আটক করা হয়।
তল্লাশি চালিয়ে তার দখল থেকে ৪৩ পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
এ ঘটনায় মধুখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) টেবিলের ১০(ক)/৩৮/৪১ ধারা এবং দণ্ডবিধি ১৮৬০ এর ১৭০ ধারায় মামলা দায়ের করা হয়েছে।পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১২ জুন, ২০২৬
কুষ্টিয়া | ১২ জুন, ২০২৬
বাংলাদেশ | ১২ জুন, ২০২৬
মুন্সীগঞ্জ | ১২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।