এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৫ ই আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও নিহত সকল সদস্যদের রুহের মাগফেরাত কামনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উক্ত কর্মসূচি পালন করা হয়। এর অংশ হিসেবে শুক্রবার বেলা দুইটায় শহরের জনতা ব্যাংকের মোড়ে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুর ২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী।
এ সময় ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন কোটা আন্দোলনের নামে বিএনপি জামাত চক্র দেশকে অস্থিতিশীল করার পায়তারায়
লিপ্ত রয়েছে। তারা সাধারণ ছাত্রছাত্রীদের মাঠে নামিয়ে দিয়ে দেশে অগ্নি সন্ত্রাস নাশকতা জ্বালাপোড়াও কার্যক্রম করছে। দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছে। মূলত তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামাতে একের পর এক অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে যাচ্ছে। বক্তারা বলেন এর অবসানে আপনাদের সবাইকে মাঠে নামতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ আজ ঐক্যবদ্ধ।
দেশের জনগণকে বিএনপির জামায়তের এ নাশকতা প্রতিহত করতে হবে। আপনারা ঘরে বসে থাকবেন না। বিএনপি জামাত চক্র কোটা আন্দোলনে নামে সাধারণ ছাত্রদের মাঠে নামিয়ে দিয়েছে। তারা ছাত্রদের মধ্যে বিভিন্ন রকম উস্কানি দিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ধ্বংস করে দেশের উন্নয়নকে ব্যাহত করছে। তারা ঘোলা পানিতে মাছ শিকার করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
বক্তারা অবিলম্বে বিএনপি জামায়াতের এসব কার্যক্রম প্রতিরোধ সবাইকে একসাথে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠান পরবর্তী পর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শাহ মুহাম্মদ শহীদুল্লাহ।
এপ্রিল ১৫, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
বিনোদন | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।