এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. বাকাহীদ হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. ইলিয়াছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা. জান্নাতুল সুলতানাসহ বিভিন্ন সরকারি দপ্তরের শীর্ষ কর্মকর্তারা।
সভায় জেলার চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ও বাস্তবায়ন পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। বিশেষ করে সড়ক যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, রাস্তা, সেতু, কালভার্ট ও ড্রেনেজ ব্যবস্থার কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করার তাগিদ দেওয়া হয়। এছাড়া শহরের যানজট নিরসন, ক্ষতিগ্রস্ত সড়ক জরুরি ভিত্তিতে সংস্কার, কৃষকদের মাঝে সময়মতো মানসম্মত সার-বীজ ও কৃষি উপকরণ পৌঁছে দেওয়া, স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি এবং শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে গুরুত্বসহকারে আলোচনা হয়।
সভায় পরিবেশ সংরক্ষণ ও জনদুর্ভোগ লাঘবে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, খাল-বিল ও জলাশয় সংরক্ষণ, নদীভাঙন ও সম্ভাব্য বন্যা মোকাবিলার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়। একই সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নির্মূল ও কিশোর অপরাধ প্রতিরোধ, সরকারি সম্পত্তি সংরক্ষণ এবং অবৈধ দখল উচ্ছেদে কঠোর পদক্ষেপের ওপর জোর দেওয়া হয়। এ ছাড়া মৎস্য ও প্রাণিসম্পদ খাতের বিকাশ এবং বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীসহ অসহায় মানুষদের মাঝে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা স্বচ্ছতার সঙ্গে পৌঁছে দেওয়ার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
বিগত সভার সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা শেষে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মাজহারুল ইসলাম বলেন, জনস্বার্থসংশ্লিষ্ট যেকোনো সমস্যা দ্রুত সমাধানে প্রশাসন বদ্ধপরিকর। জেলার চলমান উন্নয়ন প্রকল্পগুলো আরও গতিশীল ও টেকসই করতে সব দপ্তরের কর্মকর্তাদের পারস্পরিক সমন্বয় ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ২০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।