নওগাঁয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বগুড়ার আ.লীগ নেতা নবাবের মৃত্যু

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
৩ নভেম্বর, ২০২৬ ৬:৩৭ পিএম
শেয়ার করুন:
নওগাঁয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বগুড়ার আ.লীগ নেতা নবাবের মৃত্যু

নওগাঁ জেলা কারাগারে বন্দী থাকা বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন নবাব (৫৮) মারা গেছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত জাকির হোসেন নবাব বগুড়ার সোনাতলা উপজেলার জোরগাছা গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে। তিনি বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

হাসপাতাল ও কারাগার সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরের দিকে কারাগারে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন জাকির হোসেন নবাব। তাৎক্ষণিকভাবে তাঁকে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় বেলা আনুমানিক সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। 

নওগাঁ সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, কারাগার থেকে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় তাঁকে হাসপাতালে আনা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তবে ঠিক কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে নিশ্চিত হওয়া যাবে।

নওগাঁ জেলা কারাগারের জেল সুপার রত্না রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় জাকির হোসেন নবাবকে বগুড়া থেকে নওগাঁ জেলা কারাগারে স্থানান্তর করা হয়েছিল। কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাঁকে সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাঁর মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।