পাহাড়ে শিক্ষার আলো ছড়াতে ‘বুজিখাল ম্রো প্রাথমিক বিদ্যালয় ও হোস্টেল’-এর উদ্বোধন

আবু জুয়েল নূর খান, আলিকদম প্রতিনিধি, বান্দরবানঃ
৩ নভেম্বর, ২০২৬ ৬:৫২ পিএম
শেয়ার করুন:
পাহাড়ে শিক্ষার আলো ছড়াতে ‘বুজিখাল ম্রো প্রাথমিক বিদ্যালয় ও হোস্টেল’-এর উদ্বোধন

পার্বত্য অঞ্চলের দুর্গম জনপদের শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করা এবং প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে বান্দরবানে ‘বুজিখাল ম্রো প্রাথমিক বিদ্যালয়’-এর নতুন ভবন ও শিক্ষার্থী হোস্টেলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে বিদ্যালয়টির শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহিত করতে তাদের মাঝে নতুন শিক্ষা উপকরণ ও উপহারসামগ্রী বিতরণ করা হয়।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এই শিক্ষা অবকাঠামোর ফলক উন্মোচন করেন এবং শিক্ষার্থীদের হাতে উপহার তুলে দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মো. সাইয়েদ বিন আবদুল্লাহ।  

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “পাহাড়ের প্রতিটি শিশুর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা আমাদের অন্যতম অগ্রাধিকার।” তিনি আরও উল্লেখ করেন, দুর্গম পাহাড়ি এলাকায় দীর্ঘ ও ঝুঁকিপূর্ণ পথ পাড়ি দিয়ে বিদ্যালয়ে যাতায়াত করা শিশুদের জন্য এক বড় চ্যালেঞ্জ। এই বিদ্যালয় ভবন ও আবাসিক হোস্টেল চালুর ফলে স্থানীয় ম্রো সম্প্রদায়ের সুবিধাবঞ্চিত শিশুরা নিরাপদ পরিবেশে থেকে পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ পাবে, যা তাদের সুন্দর ও আলোকিত ভবিষ্যৎ বিনির্মাণে মাইলফলক হয়ে থাকবে।  

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষাবিদ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং ম্রো সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  

নিজেদের এলাকায় নতুন বিদ্যালয় ভবন, আবাসিক হোস্টেল এবং নতুন শিক্ষা উপকরণ পেয়ে কোমলমতি পাহাড়ি শিশুদের মাঝে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।