এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঝালকাঠির নলছিটিতে পারিবারিক বিরোধ ও মানসিক চাপ সহ্য করতে না পেরে পাঁচ বছর বয়সী কন্যাসন্তানকে বুকে জড়িয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিয়েছেন এক মা। তবে স্থানীয় লোকজনের তাৎক্ষণিক ও সাহসী তৎপরতায় নদী থেকে মা ও শিশুকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
গতকাল শুক্রবার (১০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে নলছিটি ফেরিঘাট এলাকায় এই রোমহর্ষক ঘটনা ঘটে।
উদ্ধার হওয়া ওই নারীর নাম লাকি আক্তার। তিনি নলছিটি শহরের বাসিন্দা এবং সাইদুল ইসলামের সাবেক স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ফেরিঘাট এলাকায় পাঁচ বছর বয়সী কন্যাসন্তানকে সঙ্গে নিয়ে হঠাৎ সুগন্ধা নদীতে ঝাঁপ দেন লাকি আক্তার। বিষয়টি ঘাটে থাকা স্থানীয়দের চোখে পড়ামাত্রই কোনো বিলম্ব না করে কয়েকজন নদীতে ঝাঁপিয়ে পড়েন। কিছুক্ষণের মধ্যেই তারা নদী থেকে মা ও মেয়েকে নিরাপদে তীরে তুলে এনে প্রাথমিক চিকিৎসা দেন। বর্তমানে তারা দুজনেই আশঙ্কামুক্ত রয়েছেন।
ভুক্তভোগী লাকি আক্তার নিজের কষ্টের কথা জানিয়ে বলেন, "বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে আমার দাম্পত্য সম্পর্ক ভালো ছিল না। কিছুদিন আগে আমাদের বিবাহবিচ্ছেদ (ডিভোর্স) হয়ে যায়। এরপর একমাত্র কন্যাসন্তানকে নিজের কাছে রাখা ও তার অধিকার নিয়ে সাবেক স্বামীর পরিবার থেকে নানাভাবে চাপ দেওয়া হচ্ছিল। দীর্ঘদিনের এই মানসিক অস্থিরতা ও যন্ত্রণা সহ্য করতে না পেরেই আমি আত্মহননের মতো এমন চরম সিদ্ধান্ত নিয়েছিলাম।"
এ বিষয়ে বক্তব্য জানতে লাকি আক্তারের সাবেক স্বামী সাইদুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ফোন রিসিভ না করায় তার কোনো মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মা ও শিশু বর্তমানে সুস্থ এবং নিরাপদ হেফাজতে রয়েছেন। এই ঘটনার পেছনে অন্য কোনো প্ররোচনা বা কারণ রয়েছে কি না, তা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৬ আগস্ট, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২৬ আগস্ট, ২০২৬
বরিশাল | ২৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ২৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।