এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঝালকাঠি রাজাপুর উপজেলার ১নং সাতুরিয়া ইউনিয়নের আমতলা বাজারে ওয়ার্ড জামায়াতের অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোর রাতে স্থানীয় জামায়াতের অফিস ও জামায়াতের কর্মীর গোডাউনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
প্রত্যক্ষদর্শীরা জানান আনুমানিক রাত সাড়ে ৪টার দিকে এই ঘটনা ঘটে।
আমতলা বাজারের সিকিউরিটি গার্ড দৈনিক খোলাচোখকে জানান আমি রাত ৪ টা পর্যন্ত সজাগ ছিলাম এবং পাহারা দিয়েছি। আনুমানিক ৪:১০এর দিকে আমি বিশ্রামে যাই, ১০/১৫মিনিট পরেই কিছু দুর্বৃত্তরা হঠাৎ এই ঘটনা ঘটায়।
উক্ত ঘটনার তদন্তে এসে এসআই আব্দুল মালেক জানান আমরা ঘটনা খতিয়ে দেখছি এবং উপযুক্ত শাস্তি নিশ্চিতে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা দিচ্ছি।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতুরিয়া ইউনিয়ন আমির মাওলানা মোঃ মোস্তাফিজুর রহমান জানান সাতুরিয়া জামায়াতের জয় জয় কার দেখেই প্রতিহিংসা বশত দুর্বৃত্তরা এই ধরনের নোংরা কর্মকাণ্ড ঘটিয়েছে, আমি প্রশাসনের কাছে জোড়ালো দাবি জানাই উক্ত ঘটনা তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজাপুর উপজেলা আমির মাষ্টার মোঃ কবির হোসেন দৈনিক খোলাচোখকে বলেন আমরা উক্ত ঘটনার তীব্র নিন্দা জানাই, পরবর্তী পদক্ষেপ কি হবে জানতে চাইলে তিনি বলেন আমরা উপজেলা জামায়াতের কার্যালয়ে ৯:৩০ টায় সংবাদ সম্মেলনের আয়োজন করেছি ওখানেই পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানাব ইনশাআল্লাহ।
উক্ত ঘটনা ঝালকাঠি -১ (রাজাপুর -কাঠালিয়া) জামায়াত ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডঃ ফয়জুল হক দৈনিক খোলাচোখকে জানান ঝালকাঠি ১ বিজয় আমাদের নিশ্চিত জেনেই প্রতিহিংসা বশত এই লজ্জাজনক ঘটনা ঘটিয়েছে, এরকম ঘৃণ্য ঘটনা ঘটিয়ে ঝালকাঠিতে জামায়াতের বিজয় কেউ আটকাতে পারবে না।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
কুমিল্লা | ২৭ জুন, ২০২৬
জাতীয় | ২৭ জুন, ২০২৬
আন্তর্জাতিক | ২৭ জুন, ২০২৬
জাতীয় | ২৭ জুন, ২০২৬
জাতীয় | ২৭ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।