এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীতে রোববার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বিভিন্ন এলাকায় দফায় দফায় ককটেল বিস্ফোরণ ও একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পান্থপথ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও পল্লবী থানাসহ নগরীর একাধিক স্থানে এসব বিস্ফোরণে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসব ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে পান্থপথে দুর্বৃত্তরা ককটেল ছুড়লে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর আগে রাত আনুমানিক আটটার দিকে পল্লবী থানার ভেতরে ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
এর আগে সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে মাত্র এক ঘণ্টার ব্যবধানে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় অন্তত পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ছাড়া সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশনের বাইরে এবং নীলক্ষেত মোড়েও পৃথক দুটি ককটেল বিস্ফোরিত হয়। ঢাবি ও আশপাশের এলাকায় বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।
এদিকে একই দিন সন্ধ্যায় রাজধানীর ভাটারা থানার কিছুটা সামনে নতুনবাজার ১০০ ফুট সড়কে একটি স্কুলবাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
এসব ধারাবাহিক ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে হঠাৎ করে নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে এমন নাশকতামূলক কর্মকাণ্ডে জনমনে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নগরজুড়ে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সেপ্টেম্বর ২৬, ২০২৬
ডিসেম্বর ১, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ৯ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ নভেম্বর, ২০২৬
রাজনীতি | ৯ নভেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ৯ নভেম্বর, ২০২৬
রাজধানী | ৯ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।