নগরকান্দায় উপজেলা যুবদলের নবনিযুক্ত আহ্বায়ক তৈয়াবুর রহমান মাসুদকে সংবর্ধনা

শফিকুল ইসলাম মন্টু, স্টাফ রিপোর্টারঃ
৮ নভেম্বর, ২০২৬ ৮:১৭ পিএম
শেয়ার করুন:
নগরকান্দায় উপজেলা যুবদলের নবনিযুক্ত আহ্বায়ক তৈয়াবুর রহমান মাসুদকে সংবর্ধনা

আহ্বায়ক তৈয়াবুর রহমান (মাসুদ)-কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার বিকেল ৪টায় নগরকান্দা উপজেলা তরীকত ঐক্য পরিষদ কার্যালয়ে এক আনন্দঘন পরিবেশে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়। নগরকান্দা উপজেলা তরীকত ঐক্য পরিষদ ও সালথা উপজেলার বল্লভদী ইউনিয়ন তরীকতের সদস্যরা যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। 

নগরকান্দা উপজেলা তরীকত ঐক্য পরিষদের সভাপতি মোঃ আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সহসভাপতি আলিমুজ্জামান (সেলু), মাহাবুব আলী মিঞা, সাবেক নগরকান্দা পৌর বিএনপির সভাপতি মোঃ আসাদুজ্জামান (আসাদ), শহীদনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আলমগীর হোসেন (বকুল) এবং তরীকত ঐক্য পরিষদের উপদেষ্টামণ্ডলীর সদস্য শফিকুল ইসলাম মন্টু।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নগরকান্দা উপজেলা তরীকত ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন। উপজেলা তরীকত ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ তরিকুল ইসলাম এবং সালথা উপজেলার বল্লভদী ইউনিয়ন তরীকতের সদস্য মোঃ মাহাবুব হাসান (বাকি)-র যৌথ সঞ্চালনায় সভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা নবনিযুক্ত আহ্বায়ক তৈয়াবুর রহমান মাসুদের দীর্ঘদিনের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। বক্তারা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে নগরকান্দা উপজেলা যুবদল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে। একই সঙ্গে তরীকত ঐক্য পরিষদের পক্ষ থেকে তাঁকে নতুন দায়িত্ব পালনে সার্বিক সফলতা কামনা করে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

সংবর্ধিত অতিথি তৈয়াবুর রহমান মাসুদ এই আয়োজনের জন্য তরীকত ঐক্য পরিষদ ও উপস্থিত নেতাকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।