এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে রাঙামাটির কাপ্তাই উপজেলায় ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতসহ বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী তথ্য কর্মকর্তা মো. দেলোয়ারের সঞ্চালনায় সভায় প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ বক্তব্য রাখেন।
আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৭ই নভেম্বরের পটভূমি ও তাৎপর্য তুলে ধরে বলেন, “দিনটি আমাদের জাতীয় ইতিহাসে স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষার এক অনন্য মাইলফলক। ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষা পেয়েছিল।” বক্তারা জাতীয় ঐক্যের বার্তা ছড়িয়ে দিয়ে দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রায় দলমত নির্বিশেষে সকলকে একযোগে কাজ করার উদাত্ত আহ্বান জানান। একই সাথে বর্তমান প্রেক্ষাপটে এলাকায় শান্তি, শৃঙ্খলা ও পারস্পরিক সম্প্রীতি বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইয়াছিন মামুন, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো. এনামুল হক হাজারী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আহসান হাবিব, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ মো. এরশাদ বিন শহীদ এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহলা অং মারমা।
এছাড়াও আলোচনা সভায় কাপ্তাই উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ফায়ার সার্ভিসের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দিবসটির তাৎপর্যকে ধারণ করে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় দেশাত্মবোধক গান ও নৃত্য উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও আনন্দঘন পরিবেশে পুরো অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।
জুলাই ১৩, ২০২৬
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
জাতীয় | ৭ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৭ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৭ নভেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ৭ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ৭ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।