এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে আধা গ্রাম হেরোইন ও ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক মাদক কারবারি পালিয়ে যায়। শুক্রবার (৬ নভেম্বর) সকালে উপজেলার গাজীরটেক ইউনিয়নের বেপারী ডাঙ্গী এলাকায় এসব অভিযান পরিচালিত হয়। এ ঘটনায় তিনজনকে আসামি করে চরভদ্রাসন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন—ফরিদপুর কোতোয়ালি থানার বিল মাহামুদপুর এলাকার মৃত মজিবর খানের ছেলে এলাহি খান (২৯) এবং চরভদ্রাসনের বেপারী ডাঙ্গী এলাকার মৃত মুনছুর বেপারীর ছেলে গিয়াস বেপারী (৪২)। এছাড়া একই এলাকার জামাল বেপারীর ছেলে মানিক বেপারী (২৭) অভিযানের সময় পালিয়ে যাওয়ায় তাকে পলাতক আসামি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) সফর আলী ও উপ-পরিদর্শক (এসআই) মুজাহিদের নেতৃত্বে পুলিশের একটি দল চরহাজীগঞ্জ ও এর আশপাশের এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়।
অভিযানের অংশ হিসেবে সকাল ৭টার দিকে বেপারী ডাঙ্গী এলাকার আব্দুর রউফ মেম্বারের বাড়ির সামনে থেকে সন্দেহভাজন হিসেবে এলাহি খানকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে আনুমানিক ৬ হাজার টাকা মূল্যের আধা গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। বিক্রির উদ্দেশ্যে মাদক নিজের দখলে রাখার অভিযোগে তাকে একমাত্র আসামি করে একটি মামলা দায়ের করে পুলিশ।
এদিকে, একই দিন সকাল ৯টা ২০ মিনিটের দিকে বেপারী ডাঙ্গী এলাকার গিয়াস বেপারীর বাড়ির সামনে দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয়। সেখান থেকে আনুমানিক ৩ হাজার টাকা মূল্যের ১০ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন ১ গ্রাম) উদ্ধারসহ গিয়াস বেপারীকে হাতেনাতে আটক করা হয়। তবে অভিযানের বিষয়টি আঁচ করতে পেরে তার সহযোগী মানিক বেপারী দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় তাদের দুজনের বিরুদ্ধে মাদক সংরক্ষণ ও বিক্রিতে সহযোগিতার অভিযোগে আরও একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
এ বিষয়ে চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) সফর আলী জানান, “মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। সমাজকে মাদকমুক্ত করতে আমাদের এ ধরনের অভিযান নিয়মিত ও কঠোরভাবে অব্যাহত থাকবে। মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।” পাশাপাশি পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান তিনি। এছাড়া একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে তিনি স্থানীয় সচেতন নাগরিকদের তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান।
জুলাই ২৯, ২০২৬
জুন ১৩, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ৬ নভেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৬ নভেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ৬ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ৬ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।