এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়নে নির্বাচনী পথসভা ও ব্যাপক গণসংযোগ করেছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শেখ জামাল। তিনি মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কামারখাড়া ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন।
শুক্রবার দুপুরে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মালিগাঁও নূর জামে মসজিদে নেতাকর্মীদের নিয়ে জুমার নামাজ আদায় করেন শেখ জামাল। নামাজ শেষে তিনি স্থানীয় ভাঙ্গনিয়া ও মালিগাঁও এলাকায় পথসভা ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। পরবর্তীতে স্থানীয় বিএনপি নেতা জামাল আহমেদের বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে এক মধ্যাহ্নভোজে অংশ নেন তিনি।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে শেখ জামাল বলেন, “জনগণ যদি আমাকে সেবা করার সুযোগ দেয়, তবে কামারখাড়া ইউনিয়নকে একটি মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব। মাদক আজ আমাদের তরুণ প্রজন্ম ও পারিবারিক বন্ধনকে ধ্বংস করে দিচ্ছে। মাদকের আগ্রাসন রুখতে সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। কোনো মাদক ব্যবসায়ীকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।”
তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে তিনি বলেন, “আমাদের ইউনিয়নে অনেক শিক্ষিত যুবক বেকার অবস্থায় রয়েছে। যুবসমাজকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করতে খেলাধুলা ও গঠনমূলক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা জরুরি। নির্বাচিত হলে যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, কারিগরি প্রশিক্ষণ এবং আত্মকর্মসংস্থানের কার্যকর উদ্যোগ গ্রহণ করব। আমি ফাঁকা কথায় বিশ্বাসী নই, কাজের মাধ্যমেই জনগণের ভালোবাসা ও আস্থা অর্জন করতে চাই।”
এ সময় পথসভায় উপস্থিত ছিলেন কামারখাড়া ইউনিয়ন বিএনপির ৫ নম্বর ওয়ার্ড সভাপতি বাবুল হালদার, সাধারণ সম্পাদক হামিদ শেখ, ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক জাকির শেখ, ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আউয়াল শেখ, উপজেলা কৃষক দলের কৃষিবিষয়ক সম্পাদক বাদশা বেপারী, হাসাইল বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আবু কালাম ডাক্তার এবং উপজেলা ছাত্রদল নেতা রাসেল ঢালীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
পিরোজপুর | ৬ নভেম্বর, ২০২৬
মুন্সীগঞ্জ | ৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৬ নভেম্বর, ২০২৬
মাদারীপুর | ৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৬ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।