এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দীর্ঘ ১ মাস ২২ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনি থেকে আবারও পুরোদমে পাথর উত্তোলন শুরু হয়েছে। শনিবার (১১ জুলাই) সকাল থেকে খনিটির ভূগর্ভ থেকে পাথর তোলার কার্যক্রম পুনরায় চালু করা হয়।
এর আগে, পাথর ভাঙার কাজে ব্যবহৃত প্রয়োজনীয় বিস্ফোরক অ্যামোনিয়াম নাইট্রেটের মজুত শেষ হয়ে যাওয়ায় গত ১৯ মে সকাল থেকে খনির উৎপাদন সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছিল। পরবর্তীতে আমদানিকৃত বিস্ফোরক খনিতে এসে পৌঁছালে দীর্ঘ ৫২ দিন পর আবার উৎপাদন কার্যক্রমে প্রাণচাঞ্চল্য ফিরে আসে।
মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের (এমজিএমসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আমজাদ হোসেন পাথর উত্তোলনের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, "বিস্ফোরক দ্রব্যের (অ্যামোনিয়াম নাইট্রেট) তীব্র সংকটের কারণে পাথর উত্তোলন সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছিল। প্রয়োজনীয় বিস্ফোরক চলে আসায় আজ সকাল থেকে আবারও পুরোদমে উত্তোলন কাজ শুরু হয়েছে।"
তিনি আরও উল্লেখ করেন, ইতোমধ্যে ৮৮ মেট্রিক টন অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরক খনিতে এসে পৌঁছেছে, যা দিয়ে আগামী আড়াই মাস অনায়াসে পাথর উত্তোলন করা সম্ভব হবে। এছাড়া খনির চাহিদা অনুযায়ী মোট ৩০০ মেট্রিক টন বিস্ফোরকের চাহিদাপত্র দেওয়া রয়েছে, যার বাকি অংশ পর্যায়ক্রমে এসে পৌঁছাবে।
খনি সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কর্তৃপক্ষের সময়মতো বিস্ফোরক সরবরাহ করতে না পারার কারণে এর আগেও একাধিকবার খনির উৎপাদন ব্যাহত হয়েছে। ২০২৫ ও ২০২২ সাল ছাড়াও ইতিপূর্বে বিস্ফোরক সংকটে ২০১৪ সালে ২২ দিন, ২০১৫ সালে ২ মাস এবং ২০১৮ সালে সাত দিন মধ্যপাড়া খনিতে পাথর উত্তোলন বন্ধ ছিল।
উল্লেখ্য, ২০০৭ সালের ২৫ মে দেশের একমাত্র ভূগর্ভস্থ পাথর খনি দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড (এমজিএমসিএল) বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করে। বর্তমানে খনিটিতে তিন শিফটে প্রায় সাড়ে ৭০০ শ্রমিক পাথর উত্তোলনের কাজে নিয়োজিত রয়েছেন। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে খনির ঠিকাদারি প্রতিষ্ঠান ‘জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়াম’ (জিটিসি)-এর সঙ্গে ৬ বছরের জন্য চুক্তি নবায়ন করে খনি কর্তৃপক্ষ। চুক্তি অনুযায়ী, ঠিকাদারি প্রতিষ্ঠানটি প্রতিদিন গড়ে সাড়ে ৫ হাজার মেট্রিক টন পাথর উত্তোলন করে আসছে।
জুলাই ২৪, ২০২৫
জুন ৪, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৬ আগস্ট, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২৬ আগস্ট, ২০২৬
বরিশাল | ২৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ২৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।