এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সমাজের সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নের প্রত্যয় নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘মেইজ ফাউন্ডেশন’। শনিবার (১১ জুলাই) সকালে ফরিদপুরের সদরপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির শুভ উদ্বোধন করা হয়।
সংগঠনটির সভাপতি মনসুর আলী খলিফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শাহিদুল ইসলাম খান।
উদ্বোধনী অনুষ্ঠানে মেইজ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে জানান, সম্পূর্ণ মানবিক ও সেবামূলক কার্যক্রমের মাধ্যমে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই এই সংগঠনের মূল লক্ষ্য। এর অংশ হিসেবে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, অতিদরিদ্র ও বেকার যুবকদের স্বাবলম্বী করতে বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণের ব্যবস্থা এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর মাঝে ত্রাণ ও পুনর্বাসন সামগ্রী বিতরণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
তাঁরা আরও জানান, সমাজের অবহেলিত জনগোষ্ঠীর স্থায়ী কর্মসংস্থান সৃষ্টি ও জীবনযাত্রার মানোন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করবে মেইজ ফাউন্ডেশন। এর পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, দক্ষতা উন্নয়ন এবং দুর্যোগ মোকাবিলায় বিভিন্ন বিশেষ প্রকল্প হাতে নেওয়া হবে।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সামাজিক সংগঠনগুলো মানবিক ও সামাজিক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। মেইজ ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে।” তিনি সংগঠনের সার্বিক সাফল্য কামনা করেন এবং সমাজের বিত্তবানদের এ ধরনের কল্যাণমূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী জাফর, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কে এম আবু সাইদসহ স্থানীয় সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১০ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১০ অক্টোবর, ২০২৬
ভারত | ১০ অক্টোবর, ২০২৬
ভারত | ১০ অক্টোবর, ২০২৬
ভারত | ১০ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।