নগরকান্দায় অপশক্তি ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ার আহ্বান

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
২৫ নভেম্বর, ২০২৬ ৪:১৩ পিএম
শেয়ার করুন:
নগরকান্দায় অপশক্তি ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ার আহ্বান

ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়ায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী অপতৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের দিকনির্দেশনায় এ সভার আয়োজন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইসা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল এবং খন্দকার ফজলুল হক টুলুসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ গণতন্ত্র, শান্তি ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সকল অপশক্তি ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সোচ্চার থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় বক্তারা আগামী দিনেও সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।