ফরিদপুরে শুরু হলো ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
২৫ নভেম্বর, ২০২৬ ১:৩২ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে শুরু হলো ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা

ফরিদপুর জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা’। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ব্যবস্থাপনায় এবং ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বুধবার (২৫ নভেম্বর) সকাল ৯টায় এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক পর্দা ওঠে। 

প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ঢাকা জেলা দল ও মুন্সীগঞ্জ জেলা দল। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মাজহারুল ইসলাম।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) দেব কুমার পাল, জেলা ক্রীড়া কর্মকর্তা আল আমিন খন্দকার, টুর্নামেন্ট কমিটির সদস্যসচিব মো. হিয়াউর রহমান, ক্রীড়া সংগঠক মতিউর রহমান মোকসেদ এবং ঢাকা বিভাগের ক্রিকেট কোচ মোখলেসুর রহমান বাবলু। 

অনুষ্ঠানে আরও অংশ নেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তানভীর চৌধুরী রুবেল এবং ক্রীড়া সংগঠক মাসুদুর রহমান চুন্নুসহ বিভিন্ন পর্যায়ের ক্রীড়া ব্যক্তিত্ব ও স্থানীয় কর্মকর্তাবৃন্দ।

এদিকে উদ্বোধনী খেলায় টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে মুন্সীগঞ্জ জেলা দল ৪৪ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ম্যাচটি চলমান ছিল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।