এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দা উপজেলার জয় বাংলা মোড়ে মহাসড়কের সরকারি জায়গা দখল করে ব্যক্তিগত উদ্যোগে পাকা হোটেল নির্মাণের কাজ প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ করা হয়েছে। তবে কাজ বন্ধের নির্দেশ দেওয়া হলেও ঘটনাস্থল থেকে এখনো ইট, বালু ও রডসহ বিভিন্ন নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়া হয়নি। ফলে সরকারি জমি পুনরায় দখলের চেষ্টা নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রশাসনের নির্দেশে নির্মাণকাজ আপাতত বন্ধ রয়েছে। তবে হাইওয়ের পাশের সরকারি ওই জমিতে বিপুল পরিমাণ ইট, বালু ও রড ফেলে রাখা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আলগাদিয়া গ্রামের ছলিম মোল্লা সরকারি জায়গা দখল করে পাকা হোটেল নির্মাণের উদ্যোগ নেন। তবে এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত ছলিম মোল্লার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো সাড়া পাওয়া যায়নি।
এ বিষয়ে চরযশোরদী ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা (তহশিলদার) রত্নেশ্বর বৈরাগী জানান, "খবর পেয়ে গত মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করে অবৈধ নির্মাণকাজ তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে সেখান থেকে মালামাল সরিয়ে নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছিল। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং উপজেলা প্রশাসনের একটি টিম বিষয়টি নিয়মিত তদারকি করছে।"
নগরকান্দা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) খাইরুল হাসান বলেন, "সরকারি জায়গা দখলের কোনো সুযোগ নেই। বিষয়টি প্রশাসনের সার্বিক নজরে রয়েছে। ইতোমধ্যে অবৈধ স্থাপনার নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছে এবং সরকারি জমি রক্ষায় পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
রাজনীতি | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।