এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক যুব সম্মেলন ‘ওয়ার্ল্ড ইউথ ফেস্ট ২০২৬’ (World Youth Festival 2026)-এ বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক যুব প্রতিনিধি (Youth Delegate) হিসেবে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন পাবনার কৃতি সন্তান মো. আকাদুল্লাহ।
আন্তর্জাতিক এই মর্যাদাপূর্ণ সম্মেলনে বিশ্বের ১৯২টি দেশের প্রায় ১০ হাজার নির্বাচিত যুব প্রতিনিধির সামনে তিনি লাল-সবুজের পতাকার প্রতিনিধিত্ব করবেন। সম্মেলনে অংশগ্রহণের জন্য তার যাতায়াত, আবাসন ও আনুষঙ্গিক সব খরচ আয়োজক কর্তৃপক্ষের পক্ষ থেকে সম্পূর্ণ ‘ফুলি ফান্ডেড’ (Fully Funded) হিসেবে বহন করা হচ্ছে।
মো. আকাদুল্লাহ পাবনা সদর উপজেলার জোতগৌরী জালালপুর গ্রামের মো. মতিউর রহমান ও বেদেনা খাতুন দম্পতির সন্তান। তিনি ঢাকার ঐতিহ্যবাহী ঢাকা কলেজ থেকে ইংরেজি সাহিত্যে উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন।
মেধাবী এই তরুণ দীর্ঘদিন ধরেই সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডে যুক্ত। স্কাউটিংয়ে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৭ সালে তিনি রাষ্ট্রপতির কাছ থেকে স্কাউটিংয়ের সর্বোচ্চ সম্মাননা ‘প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড’ অর্জন করেন। এছাড়া তিনি অপেশাদার রেডিও নেটওয়ার্কের একজন লাইসেন্সপ্রাপ্ত রেডিও অপারেটর (Callsign: S21AKD) এবং বিভিন্ন তরুণ সমাজসেবামূলক সংগঠনের সাথে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন।
বিশ্বমঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার এ সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে মো. আকাদুল্লাহ বলেন, “বিশ্বের ১৯২টি দেশের প্রতিনিধি ও তরুণ নেতৃত্বের সামনে বাংলাদেশের ইতিহাস, সমৃদ্ধ সংস্কৃতি এবং আমাদের তরুণ সমাজের বিপুল সম্ভাবনা তুলে ধরা আমার মূল লক্ষ্য। পাবনা জেলা তথা পুরো বাংলাদেশের নাম আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল করতে আমি সবার দোয়া ও ভালোবাসা কাম্য করছি।”
এদিকে, মো. আকাদুল্লাহর এই আন্তর্জাতিক অর্জনে আনন্দ প্রকাশ করেছেন পাবনার স্থানীয় সুশীল সমাজ ও বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ। তরুণদের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করে তারা মো. আকাদুল্লাহর সাফল্য ও শুভকামনা জানিয়েছেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
রাজনীতি | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।